বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২ মার্চ ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক-এর চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-এর সচিব নাজমা মোবারেকের কাছে পদত্যাগপত্র পাঠান। ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সাবেক অর্থসচিব ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ২০২৪ সালের ২৮ আগস্ট তিন বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে একই বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তৎকালীন চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী-এর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন ব্যাংকটির কর্মকর্তা–কর্মচারীরা। পরে ১৯ আগস্ট পদত্যাগে বাধ্য হন তিনি। জিয়াউল হাসান সিদ্দিকী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন।
এদিকে সোমবার সকালে আরও দুই আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা দায়িত্ব ছাড়েন। সাধারণ বীমা করপোরেশন-এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (ইডরা)-এর চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। অল্প সময়ের ব্যবধানে আর্থিক খাতের একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে এ ধরনের পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।