মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
২ মার্চ ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে নন-এসি কোচে আগের মতো ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে আসনবিহীন টিকিটধারীরা যেন কোনোভাবেই এসি কোচ বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণ করতে না পারেন—সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শেখ রবিউল আলম।
সোমবার (২ মার্চ) রাজধানীর রেল ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাশকতা প্রতিরোধ এবং টিকিট কালোবাজারি রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশেষ করে টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণে জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে-এর পক্ষ থেকে জানানো হয়, কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট ছাড়া প্রবেশ রোধে কড়াকড়ি আরোপ করা হবে। ছাদে ভ্রমণ ঠেকাতে এবং কালোবাজারি দমনে প্রয়োজনীয়সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্ল্যাটফর্মের নিরাপদ স্থানে বসার আসন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোগান্তি কমে।
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান, বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।