বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক ঘোষণায় নতুন এ দাম নির্ধারণ করা হয়। কমিশন জানিয়েছে, এখন থেকেই এ মূল্য কার্যকর হবে।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। টানা তিন সপ্তাহ দাম বাড়ার পর চলতি মাসে এসে কিছুটা স্বস্তি মিলল ভোক্তাদের।
সেসময় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এরও আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি নতুন ঘোষণায় বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে। সেগুলো হলো-
১২.৫ কেজি: ১,৪১৩ টাকা
১৫ কেজি: ১,৬৯৬ টাকা
১৬ কেজি: ১,৮০৯ টাকা
১৮ কেজি: ২,০৩৫ টাকা
২০ কেজি: ২,২৬০ টাকা
২২ কেজি: ২,৪৮৭ টাকা
২৫ কেজি: ২,৮২৬ টাকা
৩০ কেজি: ৩,৩৯১ টাকা
৩৩ কেজি: ৩,৭৩১ টাকা
৩৫ কেজি: ৩,৯৫৬ টাকা
৪৫ কেজি: ৫,০৮৭ টাকা
নতুন এ মূল্য তালিকা অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানিয়েছে কমিশন।