জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
গাজা পুনর্গঠন ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘শান্তি পর্ষদে’ (Peace Council) এক বিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে কাতার। ওয়াশিংটনের ‘ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস’-এ অনুষ্ঠিত পরিষদের প্রথম বৈঠকে এই বড় অংকের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
পরিষদের উদ্বোধনী বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানি এই ঘোষণা দেন। বৈঠকে তিনি মধ্যস্থতা ও শান্তি রক্ষায় কাতারের দীর্ঘদিনের কূটনৈতিক ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ট্রাম্পের নেতৃত্বাধীন এই বোর্ড ২০ দফা পরিকল্পনা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করবে।
প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বলেন: “প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এই পরিচালনা পরিষদ ২০ দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে, যাতে ফিলিস্তিনি ও ইসরাইলি- উভয় পক্ষের জন্য ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হয়।”
তিনি আরও যোগ করেন যে, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতি এবং ইসরাইলের নিরাপত্তা ও আঞ্চলিক সম্পৃক্ততার আকাঙ্ক্ষা পূরণই এই সহায়তার মূল লক্ষ্য।
চলতি বছরের ১০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ ও উত্তরকালীন পরিস্থিতি সামাল দিতে এই ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩-এর মাধ্যমে এই যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা কাঠামোটি আন্তর্জাতিক অনুমোদন লাভ করে।
শান্তি পর্ষদের দায়িত্বের মধ্যে রয়েছে- গাজায় অন্তর্বর্তীকালীন প্রশাসনিক তদারকি, পুনর্গঠন কার্যক্রম ও আন্তর্জাতিক সহায়তা সমন্বয়, আর্থিক সহায়তা প্রদান, রূপান্তরকালীন নিরাপত্তা ব্যবস্থা সহজতর করা, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের সহায়তা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া।
তথ্যসূত্র: আলজাজিরা