ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:২১ অপরাহ্ণ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নামে বাহিনীটি পরিচিত হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ নামে। একই সঙ্গে বাহিনীটির নতুন পোশাকও প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি আদেশ জারি করা হবে। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির কার্যক্রমে পেশাদারিত্ব ও আধুনিকতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এই বাহিনীর নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)’। পরবর্তীতে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’ নামে বাহিনীটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে গঠিত র্যাবের ২২ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।