ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রোববার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত একদিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
এ ছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসা ও সংবাদপত্র পরিবহন, সাংবাদিক ও অনুমোদনপ্রাপ্ত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। একই সঙ্গে বিমানবন্দরগামী যাত্রী, দূরপাল্লার যাত্রীবাহী যান এবং নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনও এর আওতামুক্ত থাকবে।
এছাড়া প্রয়োজন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা স্থানীয় পর্যায়ে নিষেধাজ্ঞা শিথিল বা আরোপের ক্ষমতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।