ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, মানবজাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করতেই সৃষ্টিকর্তার মহিমা প্রচারের উদ্দেশ্যে প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গির্জা ও তারকা হোটেলগুলোতে আলোকসজ্জা করা হয়।
বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বুধবার রাত ৭টা থেকে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে। আজ বৃহস্পতিবার দেশের সব গির্জায় অনুষ্ঠিত হবে বড়দিনের প্রার্থনা। সকাল ৭টায় প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জপমালা রানির গির্জায়।এদিন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। গির্জায় প্রার্থনার পাশাপাশি বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ভোজের।
শুভ বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।