জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৪ মার্চ ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। তৈরি পোশাক (আরএমজি) ও নন-আরএমজি খাতে সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।
সভায় শ্রমমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই শ্রমিকদের পাওনা নিয়ে জটিলতা তৈরি হতে দেওয়া যাবে না। ঈদের আগে শ্রমিকরা যাতে তাদের প্রাপ্য বেতন ও উৎসব বোনাস পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে সম্ভাব্য অস্থিরতা এড়াতে শ্রমিকদের দাবি-দাওয়া দ্রুত সমাধান করা জরুরি। এ জন্য মালিকপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, ঝুঁকিপূর্ণ বা বকেয়া বেতন-ভাতা পরিশোধে জটিলতা রয়েছে এমন কারখানার তালিকা তৈরি করা হবে। পরে সেই তালিকা সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা মালিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা করবেন।
সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধানে কঠোর নজরদারি রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। সভায় শ্রম মন্ত্রণালয়, শিল্প মালিক সংগঠন ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।