চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
১১ মার্চ ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন একটি দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বর্তমানে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (১১)। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আয়েশা মনির পরিবার সূত্রে জানা গেছে, তারা উত্তর বাড্ডার ৮ নম্বর লেনে বসবাস করেন। তাদের পাশের বাড়িতে থাকে নুসরাতের পরিবার। বুধবার দুপুরে রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে নির্মাণকাজ চলছিল। তবে বাড়িটির বাউন্ডারি দেয়াল ভাঙা হয়নি। ভেতরে দেয়ালের পাশেই ইট ও বালু রাখা ছিল। শিশু দুটি যখন দেয়ালের পাশেই রাস্তায় খেলছিল, তখন হঠাৎ পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা মনি ও নুসরাত জাহান মরিয়ম।
ঘটনার পরপরই পথচারীরা দ্রুত তাদের দেয়ালের নিচ থেকে বের করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আয়েশা মনির বাবা ইকবাল জানান, এক ছেলে ও দুই মেয়ের মধ্যে মেঝো ছিল আয়েশা মনি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়। অন্যদিকে নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রি মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।