শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মার্চে এলপিজির দাম অপরিবর্তিত


মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে অটোগ্যাসের দামে লিটারে ৩ পয়সা কমানো হয়েছে। নতুন দর সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

২ মার্চ ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ 

মার্চে এলপিজির দাম অপরিবর্তিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকাই বহাল থাকবে। নতুন এ মূল্য সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমানো হয়েছে। মূসকসহ অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা, যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল। সে সময় লিটারে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়। জ্বালানি বাজারের আন্তর্জাতিক মূল্য ও ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে প্রতি মাসেই এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে বিইআরসি।