রাজকীয় সমাপ্তি • বিদায়ের ম্যাচে মেসির জাদু, ৩-০ গোলে বেনিনকে হারাল আর্জেন্টিনা
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে চায়। তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের বর্তমান বিস্তার ছিল না। ফলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমের যে ব্যাপক প্রসার ঘটেছে, তার সঙ্গে খাপ খাওয়ানো জরুরি। আধুনিক প্রযুক্তিনির্ভর বৈশ্বিক ইকোসিস্টেমে নতুন ধরনের গণমাধ্যমের সঙ্গে আমরা এখনও পুরোপুরি যুক্ত হতে পারিনি। এ বাস্তবতায় নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।