শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

একুশে পদক–২০২৬ প্রদান, সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক–২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়।

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ 

একুশে পদক–২০২৬ প্রদান, সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশে পদক–২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন।

এ বছর অভিনয়, চারুকলা, স্থাপত্য, সংগীত, নৃত্য, পালাগান, সাংবাদিকতা, শিক্ষা ও ভাস্কর্য—এই বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দেওয়া হয়েছে। পাশাপাশি সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একটি জনপ্রিয় ব্যান্ডকেও এ সম্মাননায় ভূষিত করা হয়।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- 

অভিনয়ে: ফরিদা আক্তার ববিতা

চারুকলায়: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার

স্থাপত্যে: মেরিনা তাবাসসুম

সংগীতে (মরণোত্তর): আইয়ুব বাচ্চু

নৃত্যে: অর্থী আহমেদ

পালাগানে: ইসলাম উদ্দিন পালাকার

সাংবাদিকতায়: শফিক রেহমান

শিক্ষায়: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার

ভাস্কর্যে: তেজস হালদার জস

এছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ–কে ‘একুশে পদক–২০২৬’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্যরা, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশে পদক দেশের ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর প্রদান করা হয়। এই সম্মাননা জাতির কৃতী সন্তানদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির অন্যতম মর্যাদাপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত।