জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। অসুস্থ অবস্থায় তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে কী কারণে তিনি এ ধরনের পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি জাবির আহমেদ জুবেল। বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এ ঘটনায় সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ঘটনার পেছনের কারণ জানতে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।