জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে রাজধানীতে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও নগদ লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই সময়ে বড় অঙ্কের নগদ অর্থ, স্বর্ণালংকার বা অন্যান্য মূল্যবান সামগ্রী পরিবহনে নিরাপত্তা ঝুঁকি এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রমজান ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেন বেড়ে যায়। এ পরিস্থিতিতে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’ সেবা নিতে পারবেন।
তবে সেবা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা রাখতে হবে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগাম তথ্য দিলে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জন্য সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন অনুযায়ী পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।