বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।
যদিও অনুষ্ঠান শুরুর কথা ছিল বিকাল ৪টায়, বেলা দেড়টা থেকেই অতিথিরা উপস্থিত হতে থাকেন। বিকাল সাড়ে ৩টার পর দেশি-বিদেশি অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে দক্ষিণ প্লাজা। শপথমঞ্চে পাশাপাশি রাখা হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আসন; বিছানো হয় লাল গালিচা। প্রধানমন্ত্রীর বামে ১৩ ও ডানে ১২ জন মন্ত্রীর আসন রাখা হয়। দুই পাশে ১২ জন করে প্রতিমন্ত্রীর জন্যও আসন নির্ধারিত ছিল।
বিকাল ৪টা ৪ মিনিটে রাষ্ট্রপতির আগমনের সঙ্গে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর শপথমঞ্চে এসে রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করে আসন গ্রহণ করেন তারেক রহমান। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিকাল ৪টা ১২ মিনিটে রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান এবং ৪টা ১৪ মিনিটে তিনি শপথে স্বাক্ষর করেন। পরে সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন মুখ। ২৪ জন প্রতিমন্ত্রীর সবাই নতুন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন বিশিষ্টজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন- মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন- হুমায়ূন কবির, শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অর্থ ও পরিকল্পনা: আমীর খসরু মাহমুদ চৌধুরী
স্বরাষ্ট্র: সালাহউদ্দিন আহমদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ: ইকবাল হাসান মাহমুদ
পররাষ্ট্র (টেকনোক্র্যাট): খলিলুর রহমান
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ (টেকনোক্র্যাট): মোহাম্মদ আমিন উর রশিদ
সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন: শেখ রবিউল আলম
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, আইন, গৃহায়ন, পানি সম্পদ, সংস্কৃতি, তথ্য, শ্রম, প্রবাসী কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। রাত পর্যন্ত দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি হয়নি বলে জানা গেছে।
প্রথমবার মন্ত্রিত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তারেক রহমানসহ এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।
নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে প্রশাসনে গতি আনার প্রত্যাশা করছে সরকার। দায়িত্ব বণ্টনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলে মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম শুরু হবে পূর্ণোদ্যমে।