বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনী কার্যক্রম তদারকি ও ফলাফল ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।
সারা দেশে মোট ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভোটগ্রহণ পরিচালনায় প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার থাকবেন- মোট ৪২ হাজার ৭৭৯ জন। তাদের সহায়তায় থাকবেন ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার। সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।