ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবক আটক
১৭ আগস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
ব্যাটারিচালিত ও ই-রিকশাগুলোকে নিয়মের আওতায় আনতে নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, এসব যানবাহনের ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করার শর্ত রাখা হচ্ছে। নির্ধারিত শর্ত না মানলে নিবন্ধন না দেওয়ার পাশাপাশি জরিমানার বিধানও রাখা হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সেই রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না। ‘সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়নও করব না।’
প্রতিমন্ত্রী জানান, এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এসব রিকশার নিবন্ধন দেবে। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। ওই আইনের আলোকে বর্তমানে বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।
সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎস থেকে ব্যাটারি চার্জ করলে জরিমানার বিধানও রাখা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। অর্থাৎ নিবন্ধনের পাশাপাশি রিকশার ব্যাটারি কীভাবে চার্জ করা হচ্ছে, সেটিও নিয়মের আওতায় আনা হবে। সরকারের এ উদ্যোগের ফলে ব্যাটারিচালিত রিকশার চলাচল ও নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা আনার পাশাপাশি পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।