শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বুধবারের মধ্যেই ভোটকেন্দ্রে ব্যালট, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ


ইতোমধ্যে জেলা থেকে ব্যালট পেপার উপজেলায় পৌঁছে গেছে এবং বুধবারের মধ্যেই তা ভোটকেন্দ্রে পৌঁছাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোটগ্রহণের দিন সকাল থেকেই ব্যালট দেওয়ার কাজ শুরু হবে।

১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ 

বুধবারের মধ্যেই ভোটকেন্দ্রে ব্যালট, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতোমধ্যে জেলা পর্যায় থেকে ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে এবং আগামীকাল বুধবারের মধ্যেই ব্যালট পেপার ভোটকেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ জানান, ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ৭টা থেকে ব্যালট দেওয়ার কার্যক্রম শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

তিনি বলেন, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ, যেখানে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।

নির্বাচন কমিশনার আরও জানান, নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৫ হাজার ৩১৩ জন এবং বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৩৫০ জন। এছাড়া বিদেশি সাংবাদিক হিসেবে নিবন্ধন করেছেন ১৫৬ জন।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।