বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের স্বার্থে নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত এবং নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত কার্যকর থাকবে। সে অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রবেশ ও অবস্থানের ওপর এই বিধিনিষেধ বলবৎ থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ চলবে।
ইসি মনে করছে, এই সময়সীমায় অপ্রয়োজনীয় ব্যক্তি ও বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ করা গেলে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে।