বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
২৮ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি সরকার যেটুকু আশা করেছিল, তার চেয়েও ভালোভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবার অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সিলেট নগরীর সুবিদবাজারে অবস্থিত প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পরিস্থিতি বিবেচনায় কিছু কেন্দ্রে ড্রোন নজরদারি থাকবে। পাশাপাশি বডিওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াডও মোতায়েন থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে তিনজন থাকবেন আর্মড আনসার।
নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম মাঠে থাকবে বলেও জানান তিনি। তার ভাষায়, “এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই।”
নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কারও মধ্যে কোনো রাজনৈতিক দলের দোসর নেই। সবাই সৎ ও দক্ষ কর্মকর্তা এবং একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই কাজ করছেন।
সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণা প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না, কারণ ওই নির্বাচন কমিশনারের বক্তব্য তিনি শোনেননি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী। এছাড়া সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।