বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
২৫ জানুয়ারী ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে এ ব্রিফিং শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ চারজন নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এ ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে সিনিয়র সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন।
তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হচ্ছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।
এর আগে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেছে। পাশাপাশি ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ৫৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসার কথা রয়েছে। সব মিলিয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকের সংখ্যা প্রায় ৩০০ জনের কাছাকাছি হতে পারে। যেসব পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে আগ্রহী বিদেশি গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য গত ১৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আবেদন করার সুযোগ ছিল। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের আগমন ও ভিসা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।