এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
১৮ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত আপিল শুনানির শেষ দিন আজ রোববার (১৮ জানুয়ারি)। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে কমিশন। বিষয়টি নিয়ে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আপিলের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ছিল ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ছিল ২টি আবেদন।
অন্যদিকে, কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন। এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন আরও ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।