এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১১ জানুয়ারী ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই চূড়ান্ত তারিখ জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নিয়ন্ত্রিত রাখতে এ বছর হজযাত্রী পরিবহনে নতুন কিছু নিয়ম কার্যকর করা হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হজ এজেন্সিগুলোকে কঠোরভাবে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী, কোনো হজ এজেন্সি ইচ্ছামতো সব হজযাত্রীকে একসঙ্গে পাঠাতে পারবে না। প্রতিটি এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া হজ ফ্লাইটের প্রথম ও শেষ ধাপে টিকিট ইস্যুর হার ৩০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। নির্ধারিত এই সীমার কম বা বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সৌদি সরকারের নতুন ব্যবস্থাপনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে পাঠানোও এবার বাধ্যতামূলক করা হয়েছে। মূলত জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অতিরিক্ত চাপ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে, হজ ফ্লাইট কার্যক্রম নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট তিনটি সংস্থাকে দ্রুত প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।