বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১০ জানুয়ারী ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা ফেরত পেতে ও মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ইসিতে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হয়। শেষ দিনে শুক্রবার (৯ জানুয়ারি) একদিনেই ১৭৬টি আপিল জমা পড়ে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,আজ সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন গড়ে ৭০টি করে আপিলের শুনানি করবে কমিশন। ইসি জানায়, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি পরে জানানো হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন ভবনে মনোনয়নপ্রার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও যারা আগে উপস্থিত ছিলেন, তাদের আবেদন গ্রহণ করা হয়। ফলে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় আপিল বুথে আবেদন জমা নেওয়া হয়। শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী আপিল করেন।
এর আগে আপিল গ্রহণের প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিনে ১২২টি, তৃতীয় দিনে ১৩১টি এবং চতুর্থ দিনে ১৭৪টি আবেদন জমা পড়ে। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।