চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
৯ জানুয়ারী ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
ভোটের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই পুনরায় চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ এবং প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালট ছাপানোর কাজ চলমান রয়েছে।
এ এস এম হুমায়ুন কবীর আরও জানান, পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ আগামী ১৮ জানুয়ারির মধ্যে শেষ হবে। এই কাজ শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে এই সেবা চালু হলে জন্মতারিখ সংশোধন, নামের বানান পরিবর্তনসহ বিভিন্ন তথ্য হালনাগাদে আগ্রহী নাগরিকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।