এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৫ ডিসেম্বর ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে আমাদের সঙ্গে পাব। তোমরা নিজেরা তো ভোট দিবেই, পাশাপাশি অন্যদেরকেও ভোট দিতে উৎসাহিত করবে।”
সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।সিইসি বলেন, “তরুণরা সাহসের প্রতীক, এনার্জির প্রতীক, সৃষ্টির প্রতীক। তোমাদের ক্রিয়েটিভিটি, আইডিয়া ও শক্তি ছাড়া দেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী আমাকে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে।”আসন্ন জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, “এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, যা গত ৫৪ বছরে কখনো হয়নি। একইভাবে ভোটগ্রহণ প্রক্রিয়ায় যুক্ত প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা আগে ভোট দিতে পারতেন না- তাদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও জানান, কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে এবং যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত রয়েছেন, তাদের জন্যও ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।সিইসি বলেন, “সর্বোপরি এবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই সব দিক বিবেচনায় এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক নির্বাচন। আমরা সাহস করে এই পদক্ষেপ নিয়েছি। তোমাদের অংশগ্রহণ থাকলে ইনশাআল্লাহ আমরা সফল হব।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, “উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবাইকে সঙ্গে নিয়েই হবে। যত ধরনের দুশ্চিন্তা মাথায় আসে, সেগুলো ঝেড়ে ফেলুন এবং নির্বাচনের প্রস্তুতি নিন।”আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, “আইনশৃঙ্খলার অবনতি কোথায়? মাঝেমধ্যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেমন হাদির ঘটনাটি। এসব নতুন কিছু নয়। অতীতেও আহসান উল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের মতো ঘটনা ঘটেছে। নির্বাচন এলেই এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে।”
তিনি আরও বলেন, “আগস্টের শুরুর দিকের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তখন কয়েক দিন থানা কার্যক্রম বন্ধ ছিল, মানুষ রাতে ঘুমাতে পারত না। এখন আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।”আরেক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সঠিক সময়ে, সঠিকভাবে, একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দেব।”তিনি বলেন, “জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছি, সেই ওয়াদা পরিপালনে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়েই ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর নির্বাচন আয়োজন করব।”