এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৪ ডিসেম্বর ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ‘টার্গেট কিলিংয়ের কোনো সম্ভাবনা নেই’ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে পুলিশ এর মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে। মধ্যরাতে পল্টন থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
তবে হামলার ঘটনায় সরাসরি গুলিবর্ষণে অংশ নেওয়া দুই অপরাধী এখনো অধরা রয়েছে বলে জানান তিনি। ওই দুই ব্যক্তি বিদেশে পালিয়ে গেছে কি না-সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পুলিশের কাছে নেই বলেও উল্লেখ করেন ডিএমপির এই কর্মকর্তা।
এরই মধ্যে বিষয়টি নিয়ে ভিন্ন দাবি সামনে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে তারা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান করছে বলেও তিনি উল্লেখ করেন।
ওই পোস্টে আরও দাবি করা হয়, ভারতে তাদের অবস্থান ও নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানেই অভিযুক্তরা ভারতে অবস্থান করছে বলে সাংবাদিক সায়েরের পোস্টে উল্লেখ করা হয়।এছাড়া পোস্টে বলা হয়, নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, ওসমান হাদির ওপর হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত। একই ধরনের আরও হামলা চালানোর উদ্দেশ্যে একাধিক ‘হিট টিম’ প্রস্তুত রাখার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে।
তবে এসব দাবি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।