শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করল অন্তর্বর্তী সরকার


জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এতে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, রাজনৈতিক দলগুলোর মতামত, আলোচনার সারসংক্ষেপ এবং জনমত জরিপসহ সব নথিপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি reform.gov.bd ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

৯ ডিসেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ 

জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করল অন্তর্বর্তী সরকার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ৮ খণ্ডের এই বিশদ প্রতিবেদনে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ ছাড়াও ঐকমত্য গঠনের পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক দল ও জোটগুলোর দেওয়া মতামত, আলোচনার সারসংক্ষেপ, কমিশনের বিভিন্ন নথিপত্র এবং সম্পন্ন জনমত জরিপের ফলাফল সংযোজন করা হয়েছে।

প্রতিবেদনের সব খণ্ড reform.gov.bd ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পাশাপাশি মোট ১১টি সংস্কার কমিশনের সব প্রতিবেদনও একই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানায় সরকার।ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের অক্টোবর থেকে বিভিন্ন সময়ে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে গঠিত ৬টি কমিশনের কাজ শেষ হওয়ার পর তাদের সুপারিশসমূহ সমন্বয় এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। পরবর্তী সময়ে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের অপারগতার কারণে ওই দুই কমিশনের জ্যেষ্ঠ সদস্যদের জাতীয় ঐকমত্য কমিশনে অন্তর্ভুক্ত করা হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর রাজনৈতিক দল, জোট ও নাগরিক সমাজের সঙ্গে ধারাবাহিক আলাপ-আলোচনার মধ্য দিয়ে গত ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। পরবর্তীতে গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে সনদটি স্বাক্ষরিত হয়।ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী সরকার ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে, যা সনদ বাস্তবায়নে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।