এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৮ ডিসেম্বর ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ণ
কক্সবাজারে দীর্ঘ সাত বছর ধরে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা স্থানীয়দের সহায়তায় নতুন তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশ যৌথভাবে ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে, যা মানবিক উদ্যোগ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমকে আরও জোরদার করবে।
বিবৃতিতে বলা হয়, কাতারের সঙ্গে অংশীদারিত্ব করে মানবিক সহায়তার কাজ এগিয়ে নিতে পেরে যুক্তরাজ্য গর্বিত। কক্সবাজারে বর্তমানে ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সুবিধার্থে এই তহবিল ব্যয় হবে।
যৌথ সহায়তার অর্থ দিয়ে মূলত ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে। এতে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত কয়েক বছরে জ্বালানি কাঠের উচ্চ চাহিদার কারণে কক্সবাজারে ব্যাপক বন উজাড় হয়েছে। এলপিজি সরবরাহ বৃদ্ধির ফলে এই ক্ষয়ক্ষতি কমবে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
দুই দেশের বরাত দিয়ে আরও বলা হয়, “আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বৃহত্তর আগমনের পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়ে উঠেছে, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা মানবিক সহায়তার অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করছে।