এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এখন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ও অন্যান্য বিস্তারিত জানতে ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করতে বলা হয়েছে।
ইসির তথ্যানুসারে, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোটের জন্য নিবন্ধন করতে পারছেন। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৯৮ হাজার ৮৪০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, প্রবাসী ও সরকারি চাকরিজীবীদের এই ডিজিটাল পদ্ধতি ব্যবহারে ভোটাধিকার প্রয়োগ সহজ হবে এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে।