এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৬ ডিসেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
সরকার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট ঘোষণা না করলে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত লক্ষাধিক সরকারি কর্মচারীর মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা স্পষ্ট করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং আগামী জানুয়ারি থেকেই তা বাস্তবায়ন শুরু করতে হবে। অন্যথায় সারাদেশে কর্মবিরতি পালন করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না বলে সতর্ক করেন তারা।
বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান সমাবেশে বলেন, “বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি পাঁচ বছর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি। এদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় কর্মচারীরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেল প্রণয়নে পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টার বক্তব্য—যে নতুন পে-স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে—তা কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল কার্যকর করার দাবি জানান তিনি।
মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিভিন্ন দফতর ও বিভাগের বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেন। বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারী মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে সমাবেশে যোগ দেন।
কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানাতে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এছাড়া কর্মচারী নেতা মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার বক্তৃতা দেন।