এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের সহায়তায় লিবিয়ায় অনুপ্রবেশ করে আটকা পড়া ৩১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে পৌঁছান। এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
জানা যায়, ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পরিকল্পনা নিয়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন সময় তারা অপহরণ, অবরুদ্ধ করে রাখা এবং শারীরিক নির্যাতনের শিকার হন।
প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তার জন্য তাদের এই অভিজ্ঞতাগুলো সর্বত্র শেয়ার করতে অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরাতে সরকার, বাংলাদেশ দূতাবাস এবং আইওএম যৌথভাবে কাজ করছে।