শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের মহাসমাবেশ


বৈষম্যমুক্ত নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বায়ত্তশাসিত, সরকারি, আধা-সরকারি ও করপোরেশনের কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন। ১:৪ অনুপাতে নতুন বেতন কাঠামো ও সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানানো হয়।

৫ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ 

বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের মহাসমাবেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন


বৈষম্যমুক্ত নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বায়ত্তশাসিত, সরকারি, আধা-সরকারি এবং করপোরেশনের কর্মচারীরা শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল সমাবেশ করেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে হাজারো কর্মচারী জড়ো হয়ে নতুন বেতন কাঠামোর দাবিতে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা ১:৪ অনুপাতের ভিত্তিতে ১২তম গ্রেড থেকে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানান। তারা বলেন, বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী ১ জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করার আহ্বান জানান।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, “২০১৫ সালের পর সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি। গত ১০ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে, ফলে কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।”

আন্দোলনরত কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে দেশের প্রতিটি জেলায় শাটডাউন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ারও ঘোষণা দেন তারা।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ সাকি প্রমুখ।

সমাবেশে উপস্থিত নেতারা কর্মচারীদের প্রতি সংহতি জানিয়ে সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান