এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সবুজ ইসলাম (২৯)–এর মরদেহ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩ এস এলাকা দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
মরদেহ হস্তান্তরের সময় স্থানীয় বিজিবির বিওপি ক্যাম্পের সদস্যরা, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার বিবরণ
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫-থ্রি–এস এলাকা দিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে সবুজ ইসলামসহ কয়েকজন যুবক ভারতের প্রায় ৩০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান সবুজ। তার সঙ্গীরা পালিয়ে এলেও বিএসএফ মরদেহটি নিয়ে যায়।
ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিচয়
নিহত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিজিবির তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের বক্তব্য
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,
“বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের বড় ভাইয়ের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।”