শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

৬৪ জেলা পুলিশের এসপি একযোগে বদলি


লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষর করেছেন এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

২৬ নভেম্বর ২০২৫, ৩:১০ অপরাহ্ণ 

৬৪ জেলা পুলিশের এসপি একযোগে বদলি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী, ২৬ নভেম্বর: লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য সোমবার (২৪ নভেম্বর) নতুন ৬৪ জেলার এসপি লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়। লটারি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, সাধারণত কোনো জেলায় এসপিদের পদায়ন ৩ বছরের জন্য করা হয়। নির্বাচনের সময় এই পদায়ন প্রযোজ্য থাকলেও নির্বাচনের তফশিল ঘোষণার পর সব কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে চলে আসে এবং প্রয়োজনে বদলি-নিয়োগ করা হয়।

লটারির আগে মূলত পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়, যেখান থেকে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে। পূর্বে এসপির দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এই লটারির বাইরে রাখা হয়েছে।