এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৫ নভেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সচিবদের সঙ্গে বৈঠক করে জাতীয় পে কমিশন। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, “আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব সভায় উপস্থিত হননি।” তিনি আরও জানান, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আশা করছেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতার কাঠামো পর্যালোচনার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার।
এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির রোববার (২৩ নভেম্বর) এক সাক্ষাৎকারে বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া সম্ভব। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, “কমিশন ইচ্ছে করলে ৩০ নভেম্বরের মধ্যেই সারসংক্ষেপসহ সুপারিশ জমা দিতে পারে। না হলে কর্মচারীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।”
বাদিউল কবির আরও জানান, কর্মচারীরা এখন একজোট এবং যেকোনো কঠোর কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত।
সূত্র জানায়, পে কমিশনের সুপারিশ তৈরির প্রায় ৫০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সচিবদের মতামত গ্রহণের পর ডিসেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারে কমিশন।