এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৫ নভেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে ‘গণভোট অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে দেশে গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি হলো।
এর আগে গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা গণভোট আইন অনুমোদন করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টা জানান, গণভোট অধ্যাদেশ ছাড়াও বিচার বিভাগের স্বাধীনতা আরও সুদৃঢ় করতে পৃথক ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন সচিবালয় গঠিত হলে নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক দায়িত্ব সুপ্রিম কোর্টের অধীনেই থাকবে, ফলে এ আদালতগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আর থাকবে না। সচিবালয় গঠনের পরই এটি কার্যকর করা হবে।