এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৪ নভেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
রাজধানীতে ধারাবাহিক ভূমিকম্পের প্রেক্ষাপটে ভূমিকম্প ঝুঁকি ও প্রস্তুতি জোরদারে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারটি ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবারের ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭, যা কাঁপিয়ে দেয় ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলকে। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া, ভবন হেলে যাওয়া এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরার ঘটনা ঘটে।
সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয় নরসিংদীতে, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। পরবর্তী তিনটি ভূমিকম্প ছিল তুলনামূলকভাবে মৃদু। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সাম্প্রতিক কম্পনগুলো বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। তাই এখনই যথাযথ প্রস্তুতি ও সতর্কতা জোরদার করা অত্যন্ত জরুরি।