শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ভোটার তালিকা প্রিন্ট শুরু: সাময়িকভাবে বন্ধ থাকছে এনআইডি সংশোধন কার্যক্রম


জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরুর কারণে আজ সোমবার বিকেল ৪টা থেকে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২৪ নভেম্বর ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ 

ভোটার তালিকা প্রিন্ট শুরু: সাময়িকভাবে বন্ধ থাকছে এনআইডি সংশোধন কার্যক্রম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বিকেল ৪টা থেকে কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনআইডি কার্যক্রম বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকাল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে।”

ইসি সূত্র জানায়, ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং তালিকা প্রিন্টের কার্যক্রম শুরু হবে। এ কারণে সাময়িকভাবে এনআইডি সংশোধন সেবা বন্ধ রাখা হচ্ছে। তবে খুব দ্রুতই পুনরায় এই সেবা চালু করা হবে বলেও জানান কর্মকর্তারা।

নির্বাচনকে ঘিরে প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ইসির এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।