শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নির্বাচন–গণভোটে বাজেটের ঘাটতি হবে না: অর্থ উপদেষ্টা


নির্বাচন ও গণভোট আয়োজনে বাজেট নিয়ে কোনো সংকট নেই জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।

২৪ নভেম্বর ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ 

নির্বাচন–গণভোটে বাজেটের ঘাটতি হবে না: অর্থ উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এ নিয়ে চিন্তার প্রয়োজন নেই। তবে গণভোট সংযুক্ত হওয়ায় এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করায় আগের নির্ধারিত বাজেট কিছুটা বাড়বে।

সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, “নির্বাচন ও গণভোট দুই দিন ধরে করা কঠিন। একই দিনে দুটিই সম্পন্ন করাই উত্তম। বহু দেশেই এমন ব্যবস্থা রয়েছে।”

এ সময় অর্থ উপদেষ্টা জানান, সরকার ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।