এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আহ্বানে সুপ্রিম কোর্টে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলকোর্ট সভা। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির অংশগ্রহণে ওই দিন বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফুলকোর্ট সভার এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক ও কাঠামোগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে সভায়। বিশেষ করে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, কর্মীসংস্থান এবং বিচারিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি—এসব বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
উল্লেখ্য, বিচার বিভাগের নীতি-নির্ধারণ এবং প্রশাসনিক প্রক্রিয়া চূড়ান্ত করতে ফুলকোর্ট সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। এই সভায় সাধারণত বিচার বিভাগ সংশ্লিষ্ট বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।