এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির উদ্দেশে রওনা হন।
এর আগে শনিবার ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অব অনার ও তোপধ্বনি প্রদান করা হয়। পরবর্তীতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আলাদাভাবে তার সঙ্গে বৈঠক করেন।
শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
রোববার ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেন।
সফরে প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং দেশটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।