শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে আরও ভালো হচ্ছে।

২৩ নভেম্বর ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ 

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তার মতে, বিগত দেড় বছরের ধারাবাহিক প্রচেষ্টায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নতির দিকে রয়েছে। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য—‘দেশ অভ্যন্তরীণ নিরাপত্তার ক্রান্তিকালে রয়েছে’—উল্লেখ করে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য। তিনি কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলেন, সেটাও আমি জানি না। এখন দেশে নানা বিষয়ে অনেকেই বিশ্লেষক হয়ে যাচ্ছেন। কার যোগ্যতা কী, তা না জেনে আমি কোনো মন্তব্য করতে চাই না।”

নির্বাচন সামনে রেখে অস্থিরতা বাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বড় কোনো শঙ্কা নেই। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা–সমাবেশ, মিছিল ও কর্মসূচি বেড়ে যেতে পারে—যা স্বাভাবিক বলেই উল্লেখ করেন তিনি। দায়িত্ব গ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক ছিল জানিয়ে তিনি বলেন, পরে ধারাবাহিক প্রচেষ্টায় পরিস্থিতি উন্নতির পথে ফিরেছে।