এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২১ নভেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালেই তারা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সেনা, নৌ ও বিমান তিন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
আজ ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে দেশের অগ্রগতি, সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং মুক্তিযুদ্ধে শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনায় উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি, বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, সচিববৃন্দ, তিন বাহিনীর সাবেক প্রধান, প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীরা।
এ ছাড়া ২০০৯ সালের বিডিআর হত্যা–মামলায় শহিদ সেনাসদস্যদের পরিবার, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদেরও সংবর্ধনার আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।