‘সরকারকে অপসারণের সময় এসেছে’-শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর রাহুল গান্ধী
১৯ নভেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
বিজয় দিবস উদযাপনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর কিংবা বিজয় দিবসের বিভিন্ন আয়োজনে নিরাপত্তা হুমকির কোনো আশঙ্কা নেই। বরং এ বছর আগের তুলনায় আরও বেশি কর্মসূচি পালন করা হবে। তবে গত বছরের মতো এবারও বিজয় দিবসের মূল প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না বলেও জানান তিনি।
নাগরিকদের শান্তিপূর্ণ পরিবেশে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।