‘সরকারকে অপসারণের সময় এসেছে’-শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর রাহুল গান্ধী
১১ নভেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেদ্দায় এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে হজ ব্যবস্থাপনা, মিনায় সেবার মান উন্নয়ন, পানি ও স্যানিটেশন সুবিধা বাড়ানো বিষয়ে আলোচনা হয়। সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস দেন।