এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১১ নভেম্বর ২০২৫, ১:২১ অপরাহ্ণ
সচিবালয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে সরকার সতর্ক।
তিনি বলেন, “আমরা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়িয়েছি। রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ, কেউ যদি সন্দেহভাজন ব্যক্তি দেখতে পান, অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অস্ত্র উদ্ধারের অভিযান এখনও চলমান। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অঘটন হয়নি। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা জামিন দেয়, তাদেরও অনুরোধ থাকবে যেন সন্ত্রাসীদের জামিন সহজে না দেওয়া হয়।”
তিনি নির্বাচনের প্রস্তুতির কথাও তুলে ধরে জানান, “আমাদের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি সম্পন্ন হলে আমরা একটি মহড়াও দেব।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সহিংসতা বা সন্ত্রাস প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত।