এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৯ নভেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই সরকার পে স্কেলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তার মতে, নতুন পে স্কেল অনুমোদনের দায়িত্ব থাকবে আগামী নির্বাচিত সরকারের ওপর।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, “একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে। তারা স্বাধীনভাবে কিছু সুপারিশ দেবে। আর একটা পে কমিশনের বিষয় আছে— সেটা আমরা এখন কিছু বলতে পারি না। দেখা যাক কতদূর যায়। আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে। আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি।”
অর্থ উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার কেবল নতুন বেতন কমিশনের কাঠামো ও প্রস্তাব তৈরির কাজ করছে। তবে কমিশনের চূড়ান্ত সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের ওপরই থাকবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক দলগুলোও ইতোমধ্যে প্রার্থী ঘোষণা শুরু করেছে।
জাতীয় বেতন কমিশন ডিসেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত প্রস্তাব জমা দিতে চায়। একটি সূত্র জানিয়েছে, নির্বাচিত সরকারই কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন করবে।