‘খেলাপি ঋণ ৩০ শতাংশের বেশি, সামনে দুই বছর কঠিন’-অর্থমন্ত্রীর সতর্কবার্তা
২ মে ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রাজধানী ঢাকাসহ সারা দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের অগ্রগতি ও সমস্যার বিষয়ে খোঁজ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। কোনোভাবেই দালালচক্রের দৌরাত্ম্য সহ্য করা হবে না। তিনি নির্দেশ দেন, সেবা নিতে আসা মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা অনৈতিক প্রভাবের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ও কার্যকর সেবা দিতে হবে। দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।