শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভা, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব


ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৪ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ 

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভা, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় রাজধানীর যানজট কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও সমন্বিত করার বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।